× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাবি ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৪ ১২:২২ পিএম

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:১৩ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে জায়গা হয়েছে ২৫১ জনের

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে জায়গা হয়েছে ২৫১ জনের

আংশিক কমিটি ঘোষণার ১৪ মাস পর কমিটি পূর্ণাঙ্গ করল ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগ। পূর্ণাঙ্গ এ কমিটিতে স্থান পেয়েছেন ২৫১ জন।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এবং ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

পূর্ণাঙ্গ এ কমিটিতে ৬১ জন সহসভাপতি পদে, ১১ জন যুগ্ম সাধারণ সম্পাদক পদে ও ১১ জন সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন। এ ছাড়া দপ্তর সম্পাদক, প্রচার সম্পাদক, অর্থ সম্পাদক, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক, ক্রীড়া সম্পাদক, আন্তর্জাতিক সম্পাদক, এসডিজি বিষয়ক সম্পাদকসহ ৩৬টি সম্পাদক, উপসম্পাদক এবং সদস্য পদে বাকিদের পদায়ন করা হয়েছে।

কমিটিতে এক নম্বর সহসভাপতি হয়েছেন মেহেদী হাসান নিবিড়, এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদ ভুঞা এবং এক নম্বর সাংগঠনিক সম্পাদক হয়েছেন রায়হান সরকার।

২০২২ সালের ২০ ডিসেম্বর রাতে গণভবন থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাবির আংশিক কমিটি ঘোষণা করেন। তখন মাজহারুল কবির শয়নকে ঢাবি ছাত্রলীগের সভাপতি ও তানভীর হাসান সৈকতকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। ১৪ মাস পর শয়ন ও সৈকতের নেতৃত্বাধীন কমিটি পূর্ণাঙ্গ হলো।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা