× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ২৬ এপ্রিল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৪ ২১:১৭ পিএম

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪ ২১:২৭ পিএম

৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ২৬ এপ্রিল

৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ২৬ এপ্রিল অনুষ্ঠিত হবে। এ জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) পিএসসির বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন। 

তিনি বলেন, পিএসসির বিশেষ সভায় ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ২৬ এপ্রিল নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ জন্য আমাদের প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে। আশা করি, দ্রুততম সময়ের মধ্যে এ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ এবং লিখিত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে।

আগামী ৯ মার্চ এ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঠিক করেছিল পিএসসি। তবে সিটি করপোরেশন নির্বাচনের কারণে পরীক্ষার তারিখ পরিবর্তন করা হলো।

গত বছরের ৩০ নভেম্বর ৪৬ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এ বিসিএসে সব মিলিয়ে ক্যাডার পদ রাখা হয়েছে ৩ হাজার ১৪০ টি। এর মধ্যে জেনারেল ক্যাডারে পদ রয়েছে ৪৮৯ টি। আর টেকনিক্যাল (প্রফেশনাল) ক্যাডারে পদ রয়েছে ২০৭৪ টি। এ ছাড়া সাধারণ শিক্ষায় ৫২০ জন ও কারিগরি শিক্ষায় ৫৭ জন সরকারি চাকরিতে নিয়োগ পাবেন। সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এতে বিসিএস সহকারী সার্জন ১ হাজার ৬৮২ জন, সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা