প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৪ ২০:১১ পিএম
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪ ২৩:০৪ পিএম
মেডিকেল সেন্টারের উদ্বোধন করেন সিইউবি’র ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) ও প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. গিয়াস ইউ আহসান ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সিইও এস এম জিয়াউল হক। প্রবা ফটো
শিক্ষার্থীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে মেডিকেল সেন্টার চালু করেছে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (সিইউবি)। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দ্বিতীয় তলায় স্টুডেন্ট জোন সংলগ্নে মেডিকেল সেন্টারটি যৌথভাবে উদ্বোধন করে সিইউবি ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
১৭ থেকে ৩৫ বছরের শিক্ষার্থীদের মধ্যে যে কেউ এই হেলথ ইন্স্যুরেন্স সুবিধা নিতে পারবে। এছাড়া মেডিকেল সেন্টার থেকে শিক্ষার্থীরা প্রাথমিক চিকিৎসা নেওয়ার সুযোগ পাবে।
প্রতিষ্ঠান দুটির মধ্যে ৫ বছরের জন্য চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষরে সিইউবি’র পক্ষে স্বাক্ষর করেন ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) ও প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. গিয়াস ইউ আহসান এবং চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির সিইও এস এম জিয়াউল হক। চু্ক্তিতে সাক্ষ্যদাতা হিসেবে স্বাক্ষর করেন প্রোজেক্ট ইনিশিয়েটর ও সিইউবি বোর্ড অব ট্রাস্টিজের সিনিয়র উপদেষ্টা অধ্যাপক রিদওয়ানুল হক।
বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ কর্মকর্তা আফজাল হোসেন সরকার বলেন, ‘কয়েক দিন আগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুর্বলতার কারণে আমাদের এক শিক্ষার্থী হঠাৎ অজ্ঞান হয়ে পড়লে আমরা প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করি। তখন অনুধাবন করি যে ক্যাম্পাসে একটি মেডিকেল সেন্টার কত গুরুত্বপূর্ণ। মেডিকেল সেন্টার উদ্বোধন হওয়ায় আমরা খুশি।’