× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাবি শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, দ্বিতীয় দিনের মতো ক্লাস বর্জন শিক্ষার্থীদের

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:৫৪ পিএম

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:২১ পিএম

যৌন হয়রানির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের বিচার দাবিতে দ্বিতীয় দিনের মতো ক্লাস বর্জন করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। প্রবা ফটো

যৌন হয়রানির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের বিচার দাবিতে দ্বিতীয় দিনের মতো ক্লাস বর্জন করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। প্রবা ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক নাদির জুনাইদের বিরুদ্ধে ওঠা যৌন হয়রানির অভিযোগের সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবিতে ক্লাস বর্জন করে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন বিভাগটির শিক্ষার্থীরা। 

সোমবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বিভাগের করিডোরে অবস্থান নিয়ে বিক্ষোভ, স্লোগান দিতে থাকেন বর্তমান শিক্ষার্থীরা। 

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানায়, অভিযুক্ত ওই শিক্ষকের দ্রুত শাস্তির ব্যবস্থা না করলে ক্লাসরুমে তালা লাগিয়ে দেওয়া হবে। এ বিষয়ে চলমান সব ব্যাচের শিক্ষার্থীদের স্বাক্ষর সংগ্রহ করে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করা হবে। 

বিভাগটির ১৩ ব্যাচের শিক্ষার্থী লামিয়া আক্তার প্রাপ্তি বলেন, ‘আমরা দ্বিতীয় দিনের মতো ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলন করছি। অভিযুক্ত শিক্ষকের দ্রুত বিচার চাই আমরা। আমরা ক্লাসে ফিরে তার টর্চার সহ্য করতে চাই না। তার বিচার না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।’

ওই বিভাগের আরেক শিক্ষার্থী রাফিজ খান বলেন, ‘গতকালের মতো আজকেও ক্লাস বর্জন করে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমরা গণস্বাক্ষর গ্রহণ করে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করব। এ ছাড়া রাজু ভাস্কর্যের পাদদেশে আমাদের দাবিগুলো নিয়ে পুনরায় আমাদের ‘ভয়েজ রেইজ’ করব। ড. নাদিরের বিরুদ্ধে শাস্তি কামনা করে আমরা গতকাল যে পোস্টারগুলো লাগিয়েছি তা ছিঁড়ে ফেলা হচ্ছে। এখানে একটি মহল ঘটনাটাকে ‘ডিফেন্ডি’ করার চেষ্টা করছে।’ 

এর আগে গতকাল সব ধরনের শ্রেণি কার্যক্রম বর্জন করে ওই শিক্ষকের দ্রুত শাস্তির দাবি বিক্ষোভ মিছিল করে বিভাগটির শিক্ষার্থীরা। পরে অপরাজেয় বাংলার পাদদেশে দুপুরে মানববন্ধন করেন তারা। 

গত শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর যৌন হয়রানি ও মানসিক নিপীড়নের অভিযোগ এনে অভিযুক্ত ওই শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন বিভাগটির এক নারী শিক্ষার্থী। পরে রবিবার একই দাবিতে উপাচার্য বরাবর লিখিত অভিযোগ দেন ওই শিক্ষার্থী। 

এদিকে অধ্যাপক ড. নাদিরের বিরুদ্ধে মৌখিক যৌন হয়রানি ধামাচাপা দেওয়ার অন্য আরেকটি অভিযোগ দায়ের করেছেন বিভাগটির আরেক নারী শিক্ষার্থী। রবিবার দুপুরে ভুক্তভোগী শিক্ষার্থী উপাচার্য বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা