× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাবিপ্রবিতে ১৪তম স্নাতক গণিত অলিম্পিয়াড

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৪ ২১:০২ পিএম

হাবিপ্রবিতে ১৪তম স্নাতক গণিত অলিম্পিয়াড

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ১৪ তম জাতীয় স্নাতক অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ ম্যাথম্যাটিকাল সোসাইটি এবং এ এফ রহমান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে হাবিপ্রবির গণিত বিভাগে ১৪তম জাতীয় স্নাতক অলিম্পিয়াডের রংপুর বিভাগীয় আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. মামুনুর রশীদ, গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. তরিকুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. কল্যাণ কুমার দে, ই-ম্যাথ বাংলাদেশের গবেষক কাজী মো. খাইরুল বাশার, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. তাজুল ইসলাম। 

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান বলেন, গণিত একজন মানুষের জ্ঞানের তীক্ষ্ণতা এবং বুদ্ধির প্রখরতাকে গভীর করে। বিজ্ঞানের প্রতিটা ক্ষেত্রেই গণিতের ব্যাবহার হয়ে থাকে। বিভিন্ন তথ্য, উপাত্ত বিশ্লেষণের জন্য গাণিতিক মডেল ব্যবহৃত হয়। গণিত অলিম্পিয়াডের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে গণিত ভীতি যেমন দূর হয় তেমনি গণিতের প্রসারে আগ্রহী হবে।

সমাপনী বক্তব্যে গণিত বিভাগের অধ্যাপক এস এম শহীদুল ইসলাম বলেন, গণিতের চর্চার মাধ্যমেই এর প্রসার হবে। গণিত অলিম্পিয়াডের মাধ্যমে শিক্ষার্থীরা ভিন্নধর্মী গাণিতিক বিশ্লেষণে আগ্রহী হবে। 

১৪ তম জাতীয় গণিত অলিম্পিয়াডে রংপুর অঞ্চলের তিনটি বিশ্ববিদ্যালয় এবং ৬টি কলেজের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। ১১৭ জন স্নাতক পর্যায়ের শিক্ষার্থী অলিম্পিয়াডে অংশগ্রহণ করে। সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় অলিম্পিয়াডের আয়োজন। এরপর এক বর্ণাঢ্য র‍্যালি বিশ্ববিদ্যালয়ের সড়ক প্রদক্ষিণ করে। অলিম্পিয়াড পরীক্ষার শেষে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-০১ ভবনে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রশ্নোত্তর পর্বের শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা