× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জমকালো আয়োজনে অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৪ ২৩:১৩ পিএম

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪ ২৩:২৪ পিএম

অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অতিথিরা। প্রবা ফটো

অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অতিথিরা। প্রবা ফটো

জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।খেলাধুলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্কুলের অধ্যক্ষ ড. মো. নূরুন নবীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের ডিরেক্টর তুবা আরবাব, সিইও মোহাম্মদ আবু কায়েস জাহাদী। অনুষ্ঠানে অন্যান্য অতিথি পাশাপাশি স্কুলের শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বর্তমান সময়ে বিভিন্ন ডিভাইস কেন্দ্রিক স্ক্রিনিং- টাইম কমিয়ে শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি সহশিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের ভবিষ্যতে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার গুরুত্ব আরোপ করেন।

প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান উপলক্ষে পতাকা, বেলুন ও ফেস্টুন শোভিত ক্রীড়াঙ্গন হয়ে ওঠে নান্দনিক এবং অতুলনীয়। শিক্ষার্থীদের পরিবেশিত মনোমুগ্ধকর কুচকাওয়াজ, মিউজিকাল ডিসপ্লে এবং নির্বাচিত ক্রীড়ানুষ্ঠান উপস্থিত সবাইকে মুগ্ধ করে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা