× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাংস্কৃতিক চর্চা আমাদের মেধা ও মননকে বিকশিত করে : জবি উপাচার্য

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৪ ২১:৪৮ পিএম

আবৃত্তি সংসদের আয়োজনে পঞ্চম আবৃত্তি উৎসবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম। প্রবা ফটো

আবৃত্তি সংসদের আয়োজনে পঞ্চম আবৃত্তি উৎসবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম। প্রবা ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেছেন, ‘সাংস্কৃতিক চর্চা আমাদের মেধা ও মননকে বিকশিত করে। তিনি বলেন, বাঙালি জাতীয়তাবাদকে উদ্বুদ্ধ করে এবং বাংলাদেশের যে বহুমাত্রিকতা আছে এই বহুমাত্রিকতাকে সামনে নিয়ে আসে।’ 

বুধবার (৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের আয়োজনে পঞ্চম আবৃত্তি উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, ‘পাঠককে জানতে হবে কার কবিতা পড়ছি এবং সেই কবিতা জীবনের কথা, সামাজিক বৈষম্যের কথা, নারী পুরুষের মধ্যে বৈষম্যের কথা ও অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা কতটুকু বলছে।’

তিনি আরও বলেন, ‘আমরা ছয় ঋতুর কথা বলি, কিন্তু এখন আর ছয় ঋতু নেই। খুব দ্রুত ঋতু পরিবর্তন হয়ে যাচ্ছে। এখন দুই ঋতুর দেশ হয়ে গেছে। এখনই দুই ঋতুর মধ্যে আমরা অন্য ঋতুগুলোকে নিয়ে এসে আমরা আলোকিত করার চেষ্টা করব, উজ্জীবিত হওয়ার চেষ্টা করব।’

আবৃত্তি উৎসবে বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহাম্মদ নূরুল হুদাকে কবি সম্মাননা প্রদান করা হয়। এ ছাড়াও দিনব্যাপী আবৃত্তি উৎসব, নৃত্যসহ নানা সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মহিউদ্দীন। স্বাগত বক্তব্য দেন আবৃত্তি সংসদের ব্যবস্থাপনা উপদেষ্টা কামরুল ইসলাম জুয়েল, শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন আবৃত্তি সংসদের শিক্ষা-প্রশিক্ষণ উপদেষ্টা কে এম সুজাউদ্দিন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা