× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৪ ২১:৫৯ পিএম

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪ ২২:০৩ পিএম

বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন সেনা সদরের লজিস্টিক্স এরিয়ার কমান্ডার ও জিওসি মেজর জেনারেল শেখ মোঃ সরওয়ার হোসেন। প্রবা ফটো

বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন সেনা সদরের লজিস্টিক্স এরিয়ার কমান্ডার ও জিওসি মেজর জেনারেল শেখ মোঃ সরওয়ার হোসেন। প্রবা ফটো

ঢাকা সেনানিবাসস্থ আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৫ ফেব্রুয়ারি) এ অনুষ্ঠানে সেনা সদর দপ্তরের লজিস্টিক্স এরিয়ার কমান্ডার ও জিওসি মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিরা শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা উপভোগ এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে খেলাধুলার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের একাডেমিক ফলাফল ও শৃঙ্খলার মানের ভূয়সী প্রশংসা করেন তিনি।

অনুষ্ঠানে স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি ও ৪৬ সতস্ত্র বিগ্রেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরান হামিদ, প্রতিষ্ঠানের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো: মহিবুল আকবার মজুমদারসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা, শিক্ষকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা