× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভর্তি পরীক্ষায় নিজস্ব পদ্ধতি চায় জবির নীল দল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৩৮ পিএম

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৫৮ পিএম

ভর্তি পরীক্ষায় নিজস্ব পদ্ধতি চায় জবির নীল দল

বিশ্ববিদ্যালয়ে গুচ্ছপদ্ধতির ভর্তি পরীক্ষার বিরুদ্ধে নানা অভিযোগ তুলে এই প্রক্রিয়া থেকে বের হয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষার দাবি জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নীল দলের নেতারা। 

আওয়ামী লীগপন্থি শিক্ষকদের এই সংগঠন উপাচার্যকে চিঠি দিয়ে এই দাবি জানায়। রবিবার (৪ ফেব্রুয়ারি) নীল দলের সভাপতি অধ্যাপক ড. নূরে আলম আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মমিন উদ্দীনের সই করা বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের ভোগান্তি কমানোর লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিগত তিন বছর গুচ্ছপদ্ধতিতে ভর্তিপ্রক্রিয়ায় অংশগ্রহণ করে এসেছে। কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় যথাসময়ে আসন পূর্ণ করে অ্যাকাডেমিক সেশন শুরু না হওয়াসহ নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছে। এতে শিক্ষার মান ক্রমাগত নিম্নগামী বলে শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বমহলে প্রতীয়মান হচ্ছে। উপরন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির দাবি অনুযায়ী গুচ্ছপদ্ধতিতে ভর্তি পরীক্ষার সীমাবদ্ধতাগুলো অদ্যবধি নিরসন হয়নি।

চিঠিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান সম্মুন্নত রাখতে, সেশন জটমুক্ত উচ্চশিক্ষা নিশ্চিত করতে ও স্বাতন্ত্র্য বজায় রেখে সঠিক সময়ে অ্যাকাডেমিক সেশন শুরু করার প্রত্যয়ে শিক্ষকদের আকাঙ্ক্ষা অনুযায়ী নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি পরীক্ষা সম্পন্ন করার দাবি জানান নীল দলের নেতারা।

এর আগে ২০ জানুয়ারি সংবাদ সম্মেলন করে গুচ্ছপদ্ধতির ভর্তিপ্রক্রিয়ায় অংশ নিতে ১০ দফা দাবি জানান জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতারা। ১০ দফা পূরণ না হলে গুচ্ছপদ্ধতির ভর্তিপ্রক্রিয়ায় অংশ নেওয়া সম্ভব নয় বলেও জানান তারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা