× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাওলানা ভাসানী বিশ্ববিদ্যাল‌য়ে ভিসি ২ দিন ধরে অবরুদ্ধ

টাঙ্গাইল সংবাদদাতা 

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২২ ১৭:৩৯ পিএম

আপডেট : ০৩ নভেম্বর ২০২২ ১৯:৩৯ পিএম

মাওলানা ভাসানী বিশ্ববিদ্যাল‌য়ের উপাচার্যের কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন অ্যাডহক কর্মচারীরা। ছবি : প্রবা

মাওলানা ভাসানী বিশ্ববিদ্যাল‌য়ের উপাচার্যের কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন অ্যাডহক কর্মচারীরা। ছবি : প্রবা

টাঙ্গাই‌লে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযু‌ক্তি বিশ্ববিদ‌্যাল‌য়ের (মাভা‌বিপ্রবি) উপাচার্য মো. ফরহাদ হোসে‌ন‌কে তার কার্যালয়ে অবরুদ্ধ ক‌রে রেখেছেন তৃতীয় শ্রেণির অ্যাডহক কর্মচারীরা। 

চাকরি স্থায়ীকরণের দাবিতে বুধবার (২ নভেম্বর) সকাল ৯টার দিকে উপাচার্যের কার্যালয়ে তালা ঝু‌লি‌য়ে দেন তারা। দ্বিতীয়‌ দিনের মতো বৃহস্পতিবারও উপাচার্য অবরুদ্ধ অবস্থায় রয়েছেন।

উপাচার্য ব‌লেন, ‘পোস্ট ছাড়াই তারা অ্যাডহকে নি‌য়োগ পে‌য়ে‌ছিলেন বিগত ভি‌সির সম‌য়। গতকাল ১৪‌টি প‌দে নি‌য়োগ পরীক্ষা ছিল। কিন্তু তারা তা‌তে অংশগ্রহণ না ক‌রে বি‌ভিন্ন দাবি নি‌য়ে আমা‌কে অবরুদ্ধ ক‌রে ক‌ক্ষে তালা ঝু‌লি‌য়ে দি‌য়ে‌ছেন। এ ঘটনায় ইউ‌জি‌সি কর্তৃপক্ষ‌কে ব‌লে ২২‌টি প‌দের জন‌্য নি‌য়ো‌গের ব‌্যবস্থা ক‌রে তা‌দের জানা‌নো হ‌লেও তারা তা‌দের অবস্থা‌নে অনড় র‌য়ে‌ছেন। দুই দিন হলো আমা‌কে অবরুদ্ধ ক‌রে রে‌খে‌ছেন।’ 

আন্দোলনকারীরা জানান, গত ৩০ অক্টোবর ভি‌সি বরাবর তৃতীয় শ্রেণি কর্মচারী সমিতির পক্ষ থেকে বি‌ভিন্ন দাবি নি‌য়ে একটি স্মারকলিপি দেওয়া হয়। 

আন্দোলনকারী ও তৃতীয় শ্রেণির কর্মচারী সমিতির সভাপতি এসএম মাহফুজুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, তৃতীয় শ্রেণির কর্মচারী সমিতির কার্যকরী পরিষদ ৩৯তম সভার সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই শ্রেণির সকল সদস্য কর্মবিরতি পালন করবে। তবে অ্যাম্বুলেন্স, ছাত্র-ছাত্রী সংশ্লিষ্ট ও জরুরি সেবাসমূহ চালু থাকবে। এ ছাড়া অন্য সব পরিবহনসেবা বন্ধ থাকবে। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা