× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পবিপ্রবির নিয়োগে অনিয়ম-দুর্নীতি তদন্তে ইউজিসি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৪৩ পিএম

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৫৮ পিএম

পবিপ্রবির নিয়োগে অনিয়ম-দুর্নীতি তদন্তে ইউজিসি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) অনুমোদনহীন নিয়োগ, বিশ্ববিদ্যালয় নীতিমালা ভঙ্গ করে নিয়োগ, পদবিহীন নিয়োগ, সংশ্লিষ্ট পদে আবেদন না করেও নিয়োগসহ নানা অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। তদন্ত কমিটির আহ্বায়ক ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান এ তথ্য জানান।

তিনি বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় থেকে পবিপ্রবির সাম্প্রতিক নিয়োগে অনিয়ম হওয়ায় তা তদন্তের নির্দেশ দিয়ে চিঠি এসেছে। এ বিষয়ে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য কমিশন আমাকে আহ্বায়ক করে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছে। কমিটির অন্য সদস্যরা হলেন, ইউজিসির অর্থ ও হিসাব বিভাগের উপপরিচালক মো. আব্দুল আলীম ও পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের উপপরিচালক মো. আমিরুল ইসলাম শেখ।’

ড. ফেরদৌস বলেন, ‘আমরা দ্রুত বিশ্ববিদ্যালয়ে গিয়ে তদন্তসাপেক্ষে শিক্ষা মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দেব।’

জানা গেছে, ২০২২ সালের ১৬ নভেম্বর প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে কর্মকর্তা-কর্মচারীসহ মোট ৩৯ জনের নিয়োগের কথা থাকলেও ২ ডিসেম্বর রিজেন্ট বোর্ডে ৫৮ জনকে নিয়োগ দেওয়া হয়। এ রকম বিভিন্ন বিষয়ে গণমাধ্যমে খবর প্রচারিত হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা