প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৪ ২২:১৭ পিএম
ঢাকায় অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো অনুষ্ঠিত। প্রবা ফটো
বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার সুযোগ তুলে ধরতে অনুষ্ঠিত হলো অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো। বুধবার (৩১ জানুয়ারি) রাজধানীর হোটেল ওয়েস্টিনে আয়োজিত এ এক্সপোতে অংশ নেয় অস্ট্রেলিয়ার বিশ্বখ্যাত মোনাস, ম্যাককুয়েরি, এডিলেইড বিশ্ববিদ্যালয়সহ নামকরা ৩০টি বিশ্ববিদ্যালয় ও ইনস্টিটিউট।
সেখানে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি সাক্ষাতের মাধ্যমে স্কলারশিপ পাওয়া এবং অনস্পট এডমিশনের সুযোগ পায় শিক্ষার্থীরা। পড়াশোনা চলা অবস্থায় খন্ডকালীন চাকুরির বিষয়টিও তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা।
কনসালটেনন্সি প্রতিষ্ঠান এক্সিকিউটিভ স্টাডি অ্যাব্রোডের আয়োজনে এ এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে এক্সিকিউটিভ স্টাডি অ্যাব্রোডের প্রধান নির্বাহী মোহাম্মদ রাব্বানী হোসাইন, পরিচালক সাজ্জাদুর রহমান, মহাব্যবস্থাপক ফারহানা নাজরিন, ম্যাককুয়েরি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি ডিরেক্টর তানভীর শাহেদসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা বক্তব্য দেন।
অয়োজকরা জানান, শিক্ষামেলা পরবর্তী সময়েও প্রতিষ্ঠানটির বনানী ও ধানমন্ডি কার্যালয় থেকে কোনো ধরনের ফি ছাড়াই বিনামূল্যে ভিসা সহোযোগিতা ও ভর্তি সংক্রান্ত সকল সার্ভিস দেওয়া হবে।