× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৪ ২০:০৯ পিএম

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪ ২২:১৪ পিএম

নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঢাকা সেনানিবাসস্থ নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জানুয়ারি) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান। বিশেষ অতিথি ছিলেন প্রধান অতিথির সহধর্মিনী সারাহনাজ কমলিকা জামান।

অতিথিরা শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা উপভোগ করেন। প্রতিযোগিতা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘ঘুরে আসি বাংলাদেশ’ শীর্ষক একটি নান্দনিক ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এই ডিসপ্লের মাধ্যমে বাংলাদেশের মনোরম প্রাকৃতিক সৌন্দর্য্য, সমৃদ্ধি, ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয় নিখুঁতভাবে ফুঁটিয়ে তোলা হয়।  

এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ, চারিত্রিক বিকাশ এবং মানবিক মূল্যবোধ সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে ওঠার উপর গুরুত্বারোপ করেন। তিনি শিক্ষার্থীদেরকে আলোকিত মানুষ ও প্রকৃত দেশপ্রেমিক হওয়ার পাশাপাশি প্রযুক্তির সর্বশেষ জ্ঞান সম্পন্ন আধুনিক বিশে¡র চ্যালেঞ্জ গ্রহণ করার পরামর্শ দেন।

এছাড়াও তিনি প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের একাডেমিক ফলাফল ও শৃঙ্খলার মানের ভূয়সী প্রশংসা করেন। প্রতিষ্ঠানটির শিক্ষাগত দক্ষতা ও উন্নয়নের ধারা অব্যাহত রাখা এবং উত্তরোত্তর সমৃদ্ধির বিষয়েও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ, সামরিক ও অসামরিক কর্মকর্তারা, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অভিভাবকমন্ডলী, আমন্ত্রিত ব্যক্তিবর্গ, গণমাধ্যম ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা