বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৪ ১৩:৫১ পিএম
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪ ১৪:০০ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন উপউপাচার্য অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার। প্রবা ফটো
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে নিয়োগ পেয়েছেন ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাষ্ট্রপতির অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩–এর ১৩ (১) ধারা অনুযায়ী সীতেশ চন্দ্র বাছার, ডিন, ফার্মেসি অনুষদ ও অধ্যাপক, ফার্মেসি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়কে উক্ত বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য পদে চার বছরের জন্য নিয়োগ দেওয়া হলো।