প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৪ ২২:৩৭ পিএম
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪ ২৩:৫৬ পিএম
সমঝোতা স্মারক অনুষ্ঠানে ডিএনসি ও ঢাবি প্রতিনিধিরা। প্রবা ফটো
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) মধ্যে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর হয়েছে। বুধবার (২৪ জানুয়ারি) ডিএনসি সদর দপ্তরের কনফারেন্স রুমে সমঝোতা স্মারক চুক্তি করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মাদক নিয়ন্ত্রণ নিয়ে রিসার্চ কার্যক্রম করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসির কর্তৃপক্ষের সঙ্গে চুক্তিটি সাক্ষরিত হয়েছে। অনুষ্ঠানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষে সমঝোতা স্মারক চুক্তিতে সাক্ষর করেন অধিদপ্তরের মহাপরিচালক মুস্তাকীম বিল্লাহ ফারুকী। অপরদিকে সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসির পক্ষে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. কাজী মারুফুল ইসলাম।
দুপক্ষই আশা প্রকাশ করছে মানসম্মত ও তথ্যসমৃদ্ধ গবেষণা পরিচালনা করার জন্য একে অপরকে সহযোগিতা করবে এবং গবেষণার মাধ্যমে প্রাপ্ত মতামত বা সুপারিশের আলোকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা যাবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা।