× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সিলেট ব্যুরো

প্রকাশ : ০২ নভেম্বর ২০২২ ১৭:২৮ পিএম

আপডেট : ০২ নভেম্বর ২০২২ ১৭:৪১ পিএম

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বুধবার (২ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়।

এ সময় শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন সিকৃবির উপাচার্য (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ মেহেদী হাসান খান। এরপর শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে একটি আনন্দ শোভাযাত্রা ক্যাম্পাস থেকে শুরু হয়ে নগরীর টিলাগড় পয়েন্ট প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের সামনে এসে শেষ হয়। 

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম শোয়েব, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. মোস্তফা সামছুজ্জামান, প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. তরিকুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের অতিরিক্ত পরিচালক ড. মাহফুজ রব, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, দপ্তর প্রধানসহ সাধারণ শিক্ষার্থীরা। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে কৃষ্ণচূড়া সাংস্কৃতিক সংঘের আয়োজনে সাংস্কৃতিক পরিবেশনা করা হয়। 

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপাচার্য (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ মেহেদী হাসান খান বলেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এই অঞ্চল তথা বাংলাদেশের কৃষি খাতের উন্নয়নে শিক্ষা ও গবেষণার মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। গত ১৬ বছরে এই বিশ্ববিদ্যালয়ের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ গবেষণায় অনেক অর্জন রয়েছে। আগামীতে বিশ্বব্যাপী যে দুর্ভিক্ষের আশঙ্কা করা হচ্ছে, তা মোকাবিলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা এগিয়ে আসবেন।

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা