× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বারিধারা স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৪ ২০:৫৫ পিএম

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪ ২২:১৫ পিএম

বারিধারা স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান

বারিধারা স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের (বিএসআইএসসি) বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান মঙ্গলবার (২৩ জানুয়ারি) প্রতিষ্ঠান প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

আইএসপিআর জানায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রধান পৃষ্ঠপোষক ও ঢাকা সেনা নিবাসের লজিস্টিকস এরিয়ার এরিয়া কমান্ডার মেজর জেনারেল শেখ মোহাম্মদ সারওয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন তার স্ত্রী ফারহানা সারওয়ার। বিএসআইএসসির পরিচালনা পর্ষদের সভাপতি ও ঢাকা সেনা নিবাসের  কমান্ড্যান্ট সিওডি ব্রিগেডিয়ার জেনারেল সাইফুল হক খান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।  

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অনেক সামরিক ও বেসামরিক কর্মকর্তারা। বিএসআইএসসির অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল শেখ শরিফুল ইসলাম (অব.)  অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে সর্বাত্মক ভূমিকা রাখেন। কলেজের শিক্ষার্থীদের বর্ণিল নাচ, গান ও নাটক ইত্যাদি উপভোগ শেষে প্রধান অতিথি সাংস্কৃতিক অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন এবং এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের গুণগত শিক্ষা, চারিত্রিক উন্নয়ন ও নান্দনিক উৎকর্ষের সমৃদ্ধি কামনা করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা