× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গুচ্ছে না যাওয়ার সিদ্ধান্ত ইবি শিক্ষক সমিতির

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৪ ১৭:৪৮ পিএম

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪ ১৮:২৬ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত

গুচ্ছ ভর্তি কার্যক্রম থেকে বেরিয়ে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি কার্যক্রমের সিদ্ধান্ত নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতি। 

মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মামুনুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

সভা সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি গুচ্ছ পদ্ধতিতে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে তাহলে শিক্ষকরা ভর্তি পরীক্ষা সংক্রান্ত কোনো কাজে অংশগ্রহণ করবেন না মর্মে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মামুনুর রহমান বলেন, ‘শিক্ষক সমিতির সাধারণ সভায় গুচ্ছ ভর্তির বিষয়ে আলোচনা হয়। আলোচনায় সর্বসম্মতি ক্রমে গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে নিজস্ব ভর্তি পদ্ধতিতে কার্যক্রমের সিদ্ধান্ত নেওয়া হয়। আগামীকাল বুধবার আমরা উপাচার্যকে লিখিতভাবে বিষয়টি জানাব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা