× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চালের ওপর নির্ভরতা কমানোর পরামর্শ বাকৃবি উপাচার্যের

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৪ ২১:০২ পিএম

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪ ২১:০৭ পিএম

বিশ্ববিদ্যালয়ের ব্রহ্মপুত্র নদের পাশে চর গুবুদিয়া গ্রামে অবস্থিত গবেষণা মাঠ দিবস অনুষ্ঠানে বক্তব্য দেন ড. এমদাদুল হক।। প্রবা ফটো

বিশ্ববিদ্যালয়ের ব্রহ্মপুত্র নদের পাশে চর গুবুদিয়া গ্রামে অবস্থিত গবেষণা মাঠ দিবস অনুষ্ঠানে বক্তব্য দেন ড. এমদাদুল হক।। প্রবা ফটো

চালের ওপর নির্ভরতা কমানোর পরামর্শ দিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশ চালনির্ভর অর্থনীতি এবং এই চালের দামের তারতম্যের কারণে আমাদের বাজার ও অভ্যন্তরীণ অর্থনীতিতে অস্থিতিশীলতা তৈরি হয়।

তবে আমাদের এই চালনির্ভরতা থেকে বের হয়ে আসতে হবে। আমাদের দেশে শিক্ষিতদের শতকরা ৮০ জন ভাত খেতে চাচ্ছে না। চালনির্ভর খাদ্যে বেশকিছু রোগব্যাধি আক্রমণ করে, যার মধ্যে ডায়াবেটিস প্রধান। এই ভাতের বিকল্প হতে পারে আলু।

‘রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অব বায়োফর্টিফাইড সুইট পটেটো ফর বাংলাদেশ অ্যান্ড সাউথ এশিয়া’ গবেষণা প্রকল্পের আওতায় বাকৃবিতে চাষ করা মিষ্টি আলু উত্তোলন এবং মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ড. এমদাদুল হক। এ প্রকল্পের অর্থায়ন করেছে ইন্টারন্যাশনাল পটেটো সেন্টার (সিআইপি)। বুধবার (১৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ব্রহ্মপুত্র নদের পাশে চর গুবুদিয়া গ্রামে অবস্থিত গবেষণা মাঠে জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট বিল্ডিং বিভাগের আয়োজনে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

প্রকল্পের প্রধান গবেষক ও জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট বিল্ডিং বিভাগের অধ্যাপক ড. এবিএম আরিফ হাসান খান রবিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ বিভাগ ময়মনসিংহের অতিরিক্ত পরিচালক সুশান্ত কুমার প্রামাণিক, বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. হারুন-অর-রশিদ, জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট বিল্ডিং বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ রাশেদ হোসাইন এবং বাকৃবি রিসার্চ সিস্টেমের সহযোগী পরিচালক অধ্যাপক ড. চয়ন গোস্বামী। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক, শিক্ষার্থী ও চর গুবুদিয়া গ্রামের অনেক কৃষক উপস্থিত ছিল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা