× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির নতুন ট্রেজারার অধ্যাপক এ. এইচ. এম. ফারুক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৪ ১৪:০৫ পিএম

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক এ. এইচ. এম. ফারুক

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক এ. এইচ. এম. ফারুক

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক এ. এইচ. এম. ফারুক। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের  অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ধারা ৩৩ (১) অনুযায়ী তিনি যোগদানের তারিখ হতে আগামী চার বছরের জন্য এই পদে নিয়োজিত থাকবেন। 

অধ্যাপক এ. এইচ. এম. ফারুক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রানীবিদ্যা বিষয়ে ১৯৮২ সালে স্নাতক এবং ১৯৮৩ সালে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। 

অধ্যাপক এ. এইচ. এম. ফারুক ৮ম বিসিএস এ শিক্ষা ক্যাডারে নিয়োগপ্রাপ্ত হয়ে সরকারী কলেজের প্রাণীবিদ্যা বিভাগে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। তাঁর শিক্ষকতার জীবনে তিনি দেশের বিভিন্ন সরকারী কলেজে অধ্যাপনা করেন এবং সর্বশেষ চৌমুহনী সরকারি এস.এ. কলেজ, নোয়াখালীতে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। 

উল্লেখ্য যে, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী, শিক্ষক- শিক্ষিকা এবং সকল বিভাগের কর্মকর্তাবৃন্দের উপস্থিতিতে ১৬ জানুয়ারী সকালে নব- নিযুক্ত ট্রেজারার অধ্যাপক এ. এইচ. এম. ফারুককে বরন করে নেয়া হয়। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা