× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইবিতে সাপ্তাহিক অনলাইন ক্লাস বাতিল ঘোষণা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৪ ১৪:১৫ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়। প্রবা ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়। প্রবা ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সাপ্তাহিক অনলাইন ক্লাস বাতিল ঘোষণা করা হয়েছে। আগামী সোমবার (২২ জানুয়ারি) থেকে নিয়মিত সশরীরে ক্লাস চলবে ও পরীক্ষা হবে। 

মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এইচ এম আলী হাসান। 

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের আদেশে আদিষ্ট হয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী সোমবার থেকে সবকিছু আগের নিয়মে যথারীতি চলবে। উক্ত দিনগুলোই পরীক্ষা হবে। এছাড়া গাড়িগুলো নির্ধারিত রুটে চলবে।

গত বছরের ৩০ জুলাই করোনা মহামারি ও বৈশ্বিক পরিস্থিতির কারণে সরকারি নির্দেশনা মোতাবেক উন্নয়ন প্রকল্পের ব্যয়, রেভিনিউ খাতের ব্যয় সাশ্রয় ও হ্রাস করা, জ্বালানি ও বিদ্যুৎ খাত ব্যয় ২৫ শতাংশ সাশ্রয় করার জন্য সপ্তাহের প্রতি সোমবার শিক্ষকদের অনলাইনে ক্লাস পরিচালনা করার অনুরোধ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা