× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুলিশ স্টাফ কলেজ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা সই

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৪ ২১:২৩ পিএম

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪ ২১:৪০ পিএম

পুলিশ স্টাফ কলেজ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা, গবেষণা ও সংশ্লিষ্ট বিষয় পরিচালনার জন্য সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে অতিথিরা। প্রবা ফটো

পুলিশ স্টাফ কলেজ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা, গবেষণা ও সংশ্লিষ্ট বিষয় পরিচালনার জন্য সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে অতিথিরা। প্রবা ফটো

পুলিশ স্টাফ কলেজ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা, গবেষণা ও সংশ্লিষ্ট বিষয় পরিচালনার জন্য সমঝোতা স্মারক সই হয়েছে। সোমবার (১৫ জানুয়ারি) উপাচার্যের কার্যালয়ে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এ সমঝোতা সই হয়। কলেজের পক্ষে ভাইস রেক্টর এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষে ট্রেজারার সমঝোতা স্মারকে সই করেন। 

অনুষ্ঠানে পুলিশ স্টাফ কলেজের রেক্টর ড. মল্লিক ফখরুল ইসলাম বলেন, শিক্ষাবিদ এবং পেশাজীবীদের মধ্যে শিক্ষা, গবেষণাসহ সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতার নতুন ক্ষেত্র এ সমঝোতা স্মারক। এর মাধ্যমে পুলিশ কর্মকর্তারা উচ্চতর শিক্ষা ও প্রশিক্ষণ লাভ করে জনসেবায় আত্মনিয়োগ করার ক্ষেত্রে অবদান রাখতে সক্ষম হবে। পরিবেশ সংরক্ষণ ও বন্যপ্রাণী সংক্রান্ত অপরাধ মোকাবিলায় তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান অর্জন সম্ভব হবে।

তিনি আরও বলেন, রূপকল্প-২০৪১ বাস্তবায়নে সরকার ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এবং উন্নত, সমৃদ্ধ বাংলাদেশকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য স্মার্ট পুলিশিং কার্যক্রম এগিয়ে নেওয়ার সুযোগ সৃষ্টি হবে। 

অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম বলেন, পুলিশ স্টাফ কলেজের সঙ্গে আমাদের সম্পৃক্ততা দীর্ঘ দিনের। কলেজের পরিচালনা বোর্ডের সদস্য হিসেবে কাজ করার সুযোগ হয়েছে। এ সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে প্রাতিষ্ঠানিক সম্পৃক্ততা সৃষ্টি হলো। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পুলিশ স্টাফ কলেজের ভাইস রেক্টর মো. রেজাউল হক, এমডি (প্রশাসন ও অর্থ) মো. মতিউর রহমান শেখ, এমডিএস (ট্রেনিং) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন প্রমুখ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তফা ফিরোজ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার, সমাজবিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক বশির আহমেদ, লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ ছায়েদুর রহমান, অধ্যাপক ড. মো. নূরুল আমিন প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা