× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রাথমিকের সঙ্গে মাধ্যমিকের সমন্বয় আনা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৪ ১৪:২৫ পিএম

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪ ২০:১২ পিএম

 দায়িত্ব পালনের শুরুর দিনেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বেগম রুমানা আলী টুসি। প্রবা ফটো

দায়িত্ব পালনের শুরুর দিনেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বেগম রুমানা আলী টুসি। প্রবা ফটো

প্রাথমিকের সঙ্গে মাধ্যমিকের সমন্বয় আনার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বেগম রুমানা আলী টুসি। 

তিনি বলেন, ‘প্রাথমিকের সঙ্গে মাধ্যমিকের সমন্বয় করে সবাইকে একটা সুন্দর জায়গায় নিতে চেষ্টা করব। এটা তো আসলে একটা জেনারেশন তৈরির জায়গা। স্মার্ট বাংলাদেশ তৈরি করতে হলে স্মার্ট নাগরিক প্রয়োজন। সেই জায়গা থেকে কাজ শুরু করব।’

রবিবার (১৪ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের শুরুর দিনেই সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী একটা ইশতেহার দিয়েছেন। সেই ইশতেহার পূরণের লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। কারণ জনগণের কাছে এটা আমাদের অঙ্গীকার। সেই অঙ্গীকার পূরণে আমি গুরুত্ব দিব। পাশাপাশি বিগত সময়ে যে কাজগুলো চলে আসছে সেগুলো সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা