× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে কর্মশালা

শিক্ষাঙ্গন ডেস্ক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২২ ১৭:৪৯ পিএম

আপডেট : ০১ নভেম্বর ২০২২ ১৩:২৮ পিএম

ছবি : কর্মশালায় আগত অতিথিবৃন্দ

ছবি : কর্মশালায় আগত অতিথিবৃন্দ

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) শিক্ষার্থীদের সাইবার সিকিউরিটি বিষয়ক সচেতনতা বাড়াতে ৩১ অক্টোবর এক কর্মশালার আয়োজন করে।

আশুলিয়ায় ড্যাফোডিল স্মার্ট সিটিতে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের আয়োজনে ‘ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে সাইবার সিকিউরিটি সচেতনতা’ শিরোনামে এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদার। কর্মশালায় সভাপতিত্ব করেন ডিআইইউ উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমান।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে আয়োজনে আরও উপস্থিত ছিলেন বিটিআরসির ডিরেক্টর জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজ, বাংলাদেশ ব্যাংকের সিস্টেম ম্যানেজার (পরিচালক) মো. ইশাক মিয়া, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. কামরুল আহসান, ডিআইইউর সিএসই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. তৌহিদ ভুইয়া, ডিআইইউ সাইবার সিকিউরিটি সেন্টারের পরিচালক মো. মারুফ হাসান এবং ডিআইইউর ইন্ডাস্ট্রিয়াল ইনোভেশন সেন্টারের প্রজেক্ট পরিচালক আবু তাহের খান। 

প্রধান অতিথির বক্তব্যে বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদার বলেন, আমরা প্রতিনিয়ত অসংখ্য কনটেন্ট বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে মুছে ফেলার ব্যবস্থা করছি। এর মানে আমাদের ব্যবহারকারীদের ইন্টারনেট ব্যবহার সম্পর্কেও অনেক জানার আছে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে রোল মডেল হিসেবে সাইবার সিকিউরিটি সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে এর শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানান।  

আয়োজনে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ছাড়াও সাইবার সিকিউরিটির বিশেষজ্ঞ অনেক ব্যক্তি উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে ডিআইইউ উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমান বলেন, আমাদের শিক্ষার্থীরা এই ধরনের কর্মশালা থেকে শিখছে এটা আমাদের জন্য বড় প্রাপ্তি; তবে আমাদের দায়িত্ব এই ধরনের আয়োজনের জ্ঞানকে সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া, সেই দায়িত্ব এই তরুণ সমাজকেই নিতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তাবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরাও এ কর্মশালায়  স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

প্রবা/জিকে/এমজে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা