× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চবিতে ভর্তি আবেদন শুরু বৃহস্পতিবার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৪ ১৭:০৪ পিএম

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪ ১৭:৪১ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রতি বছর অংশ নেন দেশের বিভিন্ন স্থানের শিক্ষার্থীরা। ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রতি বছর অংশ নেন দেশের বিভিন্ন স্থানের শিক্ষার্থীরা। ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৩-২৪ সেশনে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি আবেদন শুরু হবে আগামীকাল বৃহস্পতিবার, যা চলবে ১৮ জানুয়ারির রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। নির্ধারিত আবেদন ফি জমা দেওয়া যাবে ২০ জানুয়ারি রাত ১১টা ৫৯ পর্যন্ত। মঙ্গলবার (২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও ভর্তি কমিটির সচিব এস. এম আকবর হোসাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

যেভাবে আবেদন করবেন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তির অফিসিয়াল ওয়েবসাইট https://admission.cu.ac.bd -এর অনলাইন আবেদন প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করতে হবে।

আবেদন ফি

এবার প্রতি ইউনিট- উপইউনিটের আবেদন ফি ৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর সঙ্গে প্রসেসিং ফি বাবদ ১০০ টাকা কাটা হবে। সুতরাং প্রতি ইউনিটে আবেদন ফি এক হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত আবেদন ফি মোবাইল ব্যাংকিং ‘রকেট’ বা ‘বিকাশ’ এর মাধ্যমে জমা দেওয়া যাবে।

ভর্তির যোগ্যতা

দেশের যে কোন শিক্ষা বোর্ডের অধীনে ২০২০ বা ২০২১ সালে মাধ্যমিক বা দাখিল বা সমমান পরীক্ষা এবং ২০২২ বা ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক বা আলিম বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সাপেক্ষে ভর্তি নির্দেশিকায় উল্লিখিত সংশ্লিষ্ট ইউনিট বা উপ-ইউনিট/অনুষদ/বিভাগ/ ইনস্টিটিউটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বিবেচিত হবে।

নম্বর বণ্টন

প্রতি ইউনিট বা উপ-ইউনিটে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষায় (প্রযোজ্য ক্ষেত্রে) অংশগ্রহণ করতে হবে। ভর্তি পরীক্ষায় মোট প্রাপ্ত নম্বর থেকে প্রতিটি ভুল উত্তরের জন্য দশমিক ২৫ নম্বর কর্তন করা হবে। তবে এবার ‘সি’ ইউনিট ভর্তি পরীক্ষায় মোট প্রাপ্ত নম্বর থেকে প্রতিটি ১ নম্বরের প্রশ্নের ভুল উত্তরের জন্য দশমিক ২৫ এবং প্রতিটি ২ নম্বরের প্রশ্নের ভুল উত্তরের জন্য দশমিক ৫০ নম্বর কর্তন করা হবে। তা ছাড়া ২০২১ সালের মাধ্যমিক বা দাখিল বা সমমান পরীক্ষা এবং ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক বা আলিম বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী ব্যতীত অন্য শিক্ষাবর্ষে মাধ্যমিক বা দাখিল বা সমমান এবং উচ্চ মাধ্যমিক বা আলিম বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ক্ষেত্রে তাদের প্রাপ্ত নম্বর থেকে পাঁচ নম্বর কর্তন করে মেধা তালিকা প্রস্তুত করা হবে।

কেন্দ্র নির্বাচনের প্রক্রিয়া

এবার প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একই সময় ও তারিখে অনুষ্ঠিত হবে। তবে বি-১ ও ডি-১ উপ-ইউনিটের পরীক্ষা শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। আবেদনকারী শিক্ষার্থী কোন বিভাগীয় শহরে পরীক্ষা দিতে ইচ্ছুক স্ব স্ব ইউনিট বা উপ-ইউনিটে আবেদন করার সময় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পছন্দের অপশন সঠিকভাবে নির্বাচন করতে হবে।

ইউনিট ভিত্তিক তথ্য

এবারের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ‘এ’, ‘বি’ ‘সি’ ও ‘ডি’ এ চারটি ইউনিট ও দুইটি উপ-ইউনিট ‘বি-১’ ও ‘ডি-১’ রয়েছে। এর মধ্যে ‘এ’ ইউনিটের অধীনে বিজ্ঞান ও জীববিজ্ঞান বিভাগ ও ইনস্টিটিউট। ‘বি’ ইউনিটের অধীনে কলা ও মানবিক অনুষদ। ‘সি’ ইউনিটের অধীনে বিজনেস স্টাডিজ অনুষদ এবং ‘ডি’ ইউনিটের অধীনে সামাজিক বিজ্ঞান অনুষদ। ভর্তি নির্দেশিকায় উল্লিখিত সংশ্লিষ্ট ইউনিট বা উপ-ইউনিট এবং অনুষদ, বিভাগ/ ইনস্টিটিউটভিত্তিক ভর্তির যোগ্যতা ভর্তির ওয়েবসাইটে বিস্তারিত পাওয়া যাবে।

জিসিই (ও লেভেল এবং এ লেভেল) ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সমমানের বিদেশি সার্টিফিকেটধারী প্রার্থীদের ক্ষেত্রে যেসব আবেদনকারী ২০২০ বা ২০২১ সালের জিসিই ‘ও’ লেভেল পরীক্ষায় এবং ২০২২ বা ২০২৩ সালের জিসিই ‘এ’ লেভেল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং ভর্তি নির্দেশিকায় উল্লিখিত ন্যূনতম যোগ্যতা রয়েছে, তারা সংশ্লিষ্ট ইউনিট/ উপ-ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বিবেচিত হবেন। এ সম্পর্কিত বিস্তারিত তথ্যাদি ভর্তির ওয়েবসাইটে ভর্তি নির্দেশিকায় উল্লেখ রয়েছে।

জিসিই (ও লেভেল এবং এ লেভেল) অথবা সমমানের বিদেশি সার্টিফিকেটধারী আবেদনকারীকে সংশ্লিষ্ট পরীক্ষাগুলোর সমমান করার জন্য বিজ্ঞান অনুষদ অফিসে তার গ্রেডশিট/ মার্কশিটগুলোর ফটোকপিসহ আবেদনের সঙ্গে রেজিস্ট্রার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনুকূলে অগ্রণী ব্যাংক, চবি শাখা থেকে সংগৃহীত এক হাজার টাকার পে-অর্ডার সমতা নিরূপণ ফি হিসেবে প্রদান করতে হবে। স্বাস্থ্যবিধি মেনে ভর্তি পরীক্ষা পরিচালনা করা হবে এবং সব পরীক্ষার্থীকে পরীক্ষার হলে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা