প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৪ ১৮:৪১ পিএম
এএইচজেড অ্যাসোসিয়েটসের প্রি-ডিপারচার ইভেন্টে অংশগ্রহণ করেন পাঁচশতাধিক শিক্ষার্থী। প্রবা ফটো
এএইচজেড অ্যাসোসিয়েটসের মাধ্যমে যুক্তরাজ্যে উচ্চশিক্ষার জন্য পড়তে যাওয়া পাঁচ শতাধিক শিক্ষার্থীদের নিয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে প্রি-ডিপারচার।
মঙ্গলবার (২ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি ক্লাবে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন।
এএইচজেড অ্যাসোসিয়েটসের রিজিওনাল ম্যানেজার (ঢাকা নর্থ) ওয়াহিদ জামাননের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, এইচএম শাহজালাল (রিজিওনাল ম্যানেজার- ঢাকা সাউথ) জুবায়ের হাসান (গ্লোবাল মার্কেটিং ম্যানেজার) এবং মাহফুজ কুশল (রিজিওনাল মার্কেটিং ম্যানেজার)সহ ঢাকা ব্রাঞ্চের কাউন্সিলরা।
অনুষ্ঠানে শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা নিজেদের অনুভূতি প্রকাশ করেন এবং অনুষ্ঠান শেষে শিক্ষার্থীর মধ্যে বিশেষ উপহারসামগ্রী ও আইস ব্রেকিং সেশনের আয়োজন করা হয়। যেখানে সৌভাগ্যবান শিক্ষার্থীরা অ্যামাজন গিফট ভাউচার, টপ-আপসহ ইউকে সিম কার্ড এবং আরও অনেক আকর্ষণীয় গিফট গ্রহণ করে।
জানা যায়, ব্যতিক্রমী এই অনুষ্ঠান প্রতি বছরই শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় যারা যুক্তরাজ্যে তাদের উচ্চশিক্ষার জন্য এএইচজেড এর মাধ্যমে সম্পুর্ন ফ্রিতে ইউকের স্বনামধন্য ইউনিভার্সিটি গুলোতে তাদের এডমিশন কনফার্ম করেছে।
এই প্রি-ডিপারচার ইভেন্টটি শিক্ষার্থীদের প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সজ্জিত করা হয়েছিল। ভ্রমণের টিপস এবং আগমন নির্দেশিকা থেকে শুরু সকল ধরনের নির্দেশনা দেওয়া হয়েছিল। যা শিক্ষার্থীরদের জীবনের এই নতুন অধ্যায় শুরুর জন্য আত্মবিশ্বাসের যোগান দিয়েছে।
এএইচজেড পরিবার এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী এবং তাদের পরিবারকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছে। সেই সঙ্গে উচ্চশিক্ষার প্রতি তাদের প্রতিশ্রুতি এবং বিশ্বাসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে।