× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এডুক্যান ইন্টারন্যাশনালের মাধ্যমে ইউসিএএসএমে ‘ক্যামব্রিজ ইংলিশ’ প্রোগ্রাম শুরু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৩ ২২:৫৫ পিএম

এডুক্যান ইন্টারন্যাশনালের মাধ্যমে ইউসিএএসএমে ‘ক্যামব্রিজ ইংলিশ’ প্রোগ্রাম শুরু

এডুক্যান ইন্টারন্যাশনালের মাধ্যমে ইউনাইটেড কলেজ অফ অ্যাভিয়েশন সাইন্স অ্যান্ড ম্যানেজমেন্টে  (ইউসিএএসএম) ‘ক্যামব্রিজ ইংলিশ’ প্রোগ্রামের যাত্রা শুরু হয়েছে।

বুধবার (২৭ ডিসেম্বর) এডুক্যান ইন্টারন্যাশনালের ঢাকাস্থ কার্যালয়ে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরের মাধ্যমে এই যাত্রা শুরু হয়েছে। 

এ চুক্তির মাধ্যমে ক্যামব্রিজ ইউনিভার্সিটির আওতাধীন ক্যামব্রিব্রিজ অ্যাসেসমেন্ট ইংলিশ প্রোগ্রামটির প্রিপারেশন সেন্টার ও পরীক্ষা ভেন্যু হিসেবে স্বীকৃত হলো ইউসিএএসএম। বাংলাদেশে ক্যামব্রিজ ইংলিশের অনুমোদিত পরীক্ষা কেন্দ্র অ্যাডুক্যান ইন্টারন্যাশনাল লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর শাহিন রেজা ও ইউসিএএসএমের এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ আলী স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তি স্বাক্ষর করেন। 

এ সময় উপস্থিত ছিলেন এডুক্যান ইন্টারন্যাশনালের ডিরেক্টর (বিজনেস ডেভেলপমেন্ট) মেজর (অব.) মো. সারোয়ার মুরশেদ, এডুক্যান ইন্টারন্যাশনালের সিইও মাহবুবুর রহমান এবং ইউসিএএসএমের ভাইস প্রিন্সিপাল উইং কমান্ডার (অব.) একেএম মাসুদুজ্জামান। 

উল্লেখ্য, ক্যামব্রিজ ইউনিভার্সিটির আওতাধীন কেমব্রিজ ইংলিশ বিশ্বব্যাপী জনপ্রিয় ও ‘কমন ইউরোপিয়ান ফ্রেমওয়ার্ক ফর রেফারেন্স (সিইএফআর) স্বীকৃত একটি ইংরেজি ভাষা দক্ষতা প্রোগ্রাম, যেটির সনদ বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয় ও অভিবাসন কর্তৃপক্ষ কর্তৃক ইংরেজি ভাষা দক্ষতার সনদ হিসেবে স্বীকৃত।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা