× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাইথন ও মেশিন লার্নিং প্রশিক্ষণ শেষ করলেন সিইউবি শিক্ষার্থীরা

প্রবা ডেস্ক

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২২ ১৩:২১ পিএম

আপডেট : ৩০ অক্টোবর ২০২২ ১৪:২৯ পিএম

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (সিইউবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (সিইউবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (সিইউবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থীরা তিন দিনব্যাপী প্রশিক্ষণ ও কর্মশালায় অংশগ্রহণ করেছেন।

প্রথমবারের মতো ইইই আন্তর্জাতিক কার্নিভালের অংশ হিসেবে এ কর্মশালায় পাইথন ও মেশিন লার্নিংয়ের ওপর প্রথম দুটি সেশন আয়োজন করা হয়। চুয়েট কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষক অভিষেক দাস শিক্ষার্থীদের পাইথনের সঙ্গে পরিচয় করিয়ে দেন। পরবর্তী ধাপে পাইথনের সঙ্গে মেশিন লার্নিংয়ের পরিচিতি এবং প্রয়োগের ওপর গুরুত্ব আরোপ করেন চুয়েট ইটিই বিভাগের আরেক শিক্ষক ইফতেখার হোসেন। সেশন শেষ হওয়ার পর শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান করা হয়।

আয়োজন শেষে ইইই কার্নিভালের সভাপতি অধ্যাপক ড. শাহরুখ আদনান খান শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর, চুয়েটের পরিচালক অধ্যাপক ড. এম মশিউল হককে ধন্যবাদ জানান।

কার্নিভালের মিডিয়া পার্টনার নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকম ও দৈনিক বাংলা।

প্রবা/এনএস/জেও

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা