× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সারা দেশে ১ জানুয়ারি বই উৎসবে ইসির সম্মতি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৩ ২৩:২২ পিএম

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৩ ০৮:৪৮ এএম

বই হাতে শিক্ষার্থীদের উৎসব। ছবি : সংগৃহীত

বই হাতে শিক্ষার্থীদের উৎসব। ছবি : সংগৃহীত

সারা দেশে আগামী ১ জানুয়ারি পাঠ্যপুস্তক বিতরণের মাধ্যমে ‘বই উৎসব’ উদযাপনে সম্মতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে ওই দিন কুমিল্লার লালমাই উপজেলার সুয়াগঞ্জ তোফাজ্জল আহমেদ চৌধুরী স্কুল অ্যান্ড কলেজে বই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের সম্মতি দেয়নি ইসি।

রবিবার (২৪ ডিসেম্বর) ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার এ সংক্রান্ত চিঠি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবকে পাঠিয়েছেন।

এতে উল্লেখ করা হয়, অন্যান্য বছরের মতো আগামী ১ জানুয়ারি ২০২৪ সালের শিক্ষাবর্ষ শুরুর দিন আনুষ্ঠানিকভাবে সারা দেশে নতুন পাঠ্যবই বিতরণ সংক্রান্ত ‘বই উৎসব’ সরকারের রুটিন কাজ হিসেবে আয়োজনে নির্বাচন কমিশন সম্মতি দিয়েছে। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বই উৎসবের আগের দিন ৩১ ডিসেম্বর প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যের পাঠ্যবই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন কুমিল্লার লালমাই উপজেলার সুয়াগঞ্জ তোফাজ্জল আহমেদ চৌধুরী স্কুল অ্যান্ড কলেজে বই উৎসবের উদ্বোধনী আয়োজন করতে চেয়েছিল সরকার। এই অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেয়নি ইসি। তবে প্রাথমিকের বই উৎসব রাজধানীর মিরপুরের ন্যাশনাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগের সূচি অনুযায়ী আয়োজন করা হবে। 

মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ কর্মস্থলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে যথা নিয়মে বই বিতরণ করবেন। প্রধানমন্ত্রীও আনুষ্ঠানিকভাবে বই বিতরণ কার্যক্রম শুরুর সম্মতি দিলে এই কার্যক্রম চলবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা