প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৩ ১৮:৫০ পিএম
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩ ১৯:৩৪ পিএম
ছবি : সংগৃহীত
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির নবম বার্ষিক সিনেট সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা। সভার শুরুতে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও সিনেট চেয়ারম্যান বিদায়ী সদস্যদের ধন্যবাদ জানান এবং নবনিযুক্ত সদস্যদের স্বাগত জানান।
সিনেট সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ২০২২-২৩ অর্থবছরের সংশোধিত বাজেট ও ২০২৩-২৪ অর্থবছরের মূল বাজেট উপস্থাপন করেন। এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের নবম বার্ষিক প্রতিবেদন (জুলাই ২০২২ - জুন ২০২৩) সভায় সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
সভায় উপস্থিত সদস্যদের অবগতির জন্য বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার অগ্রগতিও উপস্থাপন করা হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নতির জন্য সিনেট সদস্যরা সন্তোষ প্রকাশ করেন।