প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৩ ২২:১৯ পিএম
আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩ ২৩:০০ পিএম
গুলশান শুটিং ক্লাবে আয়োজিত বার্ষিক সাধারণ সভা এবং রিব্র্যান্ডিং অনুষ্ঠানে লোগো উন্মোচন করে এএইচজেড। ছবি : প্রবা ফটো
উচ্চশিক্ষায় সমৃদ্ধি ও সহজ সেবার অঙ্গীকার নিয়ে যুক্তরাজ্যে উচ্চশিক্ষায় বিশ্বের অন্যতম সেবাদানকারী প্রতিষ্ঠান ‘এএইচজেড’ তাদের নতুন লোগো উন্মোচন করেছে।
বুধবার (২০ ডিসেম্বর) রাজধানীর গুলশান শুটিং ক্লাবে আয়োজিত জাঁকজমকপূর্ণ বার্ষিক সাধারণসভা এবং রিব্র্যান্ডিং অনুষ্ঠানে এই লোগো উন্মোচন করা হয়।
এএইচজেড’র সিইও গোলাম মর্তুজা বলেন, ‘এই ইভেন্টটি আমাদের অতীত সাফল্যের প্রতিফলন নয় বরং শিক্ষার ভবিষ্যত গঠনে আমাদের অঙ্গীকার সম্পর্কে একটি সাহসী বক্তব্য। আমাদের পুনঃব্র্যান্ডিং এএইচজেড-এর জন্য একটি নতুন যুগের ইঙ্গিত দেয়, যেখানে আমরা শ্রেষ্ঠত্বের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং বিশ্বব্যাপী শিক্ষার্থীদের জন্য অতুলনীয় সুযোগ প্রদান করছি।’
এসময় তিনি গত কয়েক বছরে কোম্পানির অর্জনের লক্ষ্য তুলে ধরেন এবং ভবিষ্যতের জন্য কৌশলগত দৃষ্টিভঙ্গির রূপরেখা দেন।
চিফ কমার্শিয়াল অফিসার (সিসিও) জহিরুল ইসলাম বলেন, ‘এএইচজেড মানসম্পন্ন শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের ক্ষমতায়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে নিবেদিত। বার্ষিক সাধারণ সভা এবং পুনঃব্র্যান্ডিংয়ের এই আয়োজন আমাদের যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে চিহ্নিত হয়ে থাকবে, যা ক্রমাগত বৃদ্ধি, উদ্ভাবন এবং সাফল্যের মঞ্চ তৈরি করবে।’
এএইচজেড বর্তমানে বাংলাদেশসহ বিশ্বের ১৫টি দেশে সুনামের সঙ্গে তাদের কার্যক্রম পরিচালনা করছে। ‘ওয়ান ইউনিক ডেস্টিনেশন’ স্লোগানে তারা শুধুমাত্র যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার জন্য সেবা দিয়ে যাচ্ছে।