× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাবির স্নাতকে ভর্তির আবেদন শুরু

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩ ১৭:২৯ পিএম

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩ ১৭:৫৩ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতকে ভর্তির জন্য অনলাইনে আবেদন কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) দুপুর ১২টায় আবেদন শুরু হয়। যা আগামী ৫ জানুয়ারি (শুক্রবার) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে।

ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট https://admission.eis.du.ac.bd থেকে জানা যাবে। 

২০২৩-২৪ শিক্ষাবর্ষে চারটি ইউনিটের মাধ্যমে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে (স্নাতক) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইউনিটগুলো হচ্ছে‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’, ‘বিজ্ঞান ইউনিট’, ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’ ও ‘চারুকলা ইউনিট’। ৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) থেকে সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরুর ১ ঘণ্টা আগ পর্যন্ত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে (স্নাতক) ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সময়সূচি অনুযায়ী ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’-এর ভর্তি পরীক্ষা ২৩ ফেব্রুয়ারি (শুক্রবার), ‘বিজ্ঞান ইউনিট’-এর ভর্তি পরীক্ষা ১ মার্চ (শুক্রবার), ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’-এর ভর্তি পরীক্ষা ২৪ ফেব্রুয়ারি (শনিবার) এবং ‘চারুকলা ইউনিট’-এর ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান ও অঙ্কন) ৯ মার্চ (শনিবার) অনুষ্ঠিত হবে। সকল ইউনিটের পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১২:৩০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

‘চারুকলা ইউনিট’ ব্যতীত অন্য তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকাসহ আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। বিভাগীয় কেন্দ্রসমূহ হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা