× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘খানবাহাদুর আহছানউল্লার জীবনাদর্শ তরুণ প্রজন্মের জন্য পাথেয় স্বরূপ’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩ ১২:৪৯ পিএম

‘খানবাহাদুর আহছানউল্লার জীবনাদর্শ তরুণ প্রজন্মের জন্য পাথেয় স্বরূপ’

নতুন প্রজন্মকে বাংলাদেশের সমাজ ও সংস্কৃতির আলোকে গড়ে তুলতে হলে হজরত খানবাহাদুর আহছাউল্লা (র)-কে তরুণ প্রজন্মের সামনে তুলে ধরতে হবে। এমনকি তার উদারতা, মানবতা সৃষ্টি তরুণদের মাঝে ছড়িয়ে দিতে আমাদের সকলকে একত্রে কাজ করতে হবে।

খানবাহাদুর আহছানউল্লা অসহায়, পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষেদের মাঝে শিক্ষার আলো জ্বালাতেও অনন্য ভূমিকা পালন করেন।

রবিবার (১৭ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার হলে হজরত খানবাহাদুর আহছাউল্লা (র.) এর ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ঢাকা আহছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিয়িং আয়োজিত ‘মানবতার সেবায় তারুণ্য শীর্ষক’ সেমিনারে এমন মন্তব্য করেন বক্তারা।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বলেন , খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) রচিত গ্রন্থ ও কর্মজীবন থেকে তরুণদের সুন্দর জীবন গঠনে শিক্ষা নেয়ার আছে। খানবাহাদুর আহ্ছানউল্লার আদর্শ ও ধ্যান-ধারণাকে তরুণদের মাঝে ছড়িয়ে দিতে হবে।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান তার বক্তব্যে বলেন, ‘নতুন প্রজন্মের সঙ্গে খানবাহাদুর আহছানউল্লা (র) এর জীবন ও সমাজ গঠনে তার যে অবদান সেগুলো সম্পর্কে পরিচয় করিয়ে দিতে হবে।’

তিনি বলেন, ‘ডিজিটাল এই যুগে খানবাহাদুর আহছানউল্লা সম্পর্কে ছোট ছোট ভিডিও ক্লিপ করে সামাজিক বিভিন্ন যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিতে হবে।’

সেমিনারে অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন, ঢাবি মনোবিজ্ঞান বিভাগের প্রধান, অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, আমরা মানুষ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট শামীমা ইসলাম তুষ্টি, এটিএন বাংলার সংবাদ পাঠিকা শারমিন মিশু। অনুষ্ঠানে তরুণ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, তাসনিম হাসান আবির, শাহরিয়ার হোসেন, এবাদুল হোসেন, নাসিম হাসান।

ঢাকা আহছানিয়া মিশনের সহ-সভাপতি আলহাজ্জ প্রফেসর ড. আবু তৈয়ব আবু আহমেদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ইয়ুথ ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিয়িং-এর সমন্বয়কারী মারজানা মুনতাহা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা