× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিজয় দিবসে আইএসডি’র কবিতা রচনা প্রতিযোগিতা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৩ ২১:২৪ পিএম

বিজয় দিবসে আইএসডি’র কবিতা রচনা প্রতিযোগিতা

দেশের ৫৩তম বিজয় দিবস উপলক্ষে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি) শনিবার (১৬ ডিসেম্বর) বাংলা কবিতা রচনা প্রতিযোগিতার আয়োজন করে।

মিডল স্কুল বিভাগে নাজিফাহ তাসনিম তাবাসসুম তার ‘জন্মভূমি’ কবিতার জন্য বিজয়ী হয়েছেন এবং ওয়াফা জাহান শাকিরা তার ‘ভালোবাসার বাংলাদেশ’ কবিতার জন্য হাই স্কুল বিভাগে বিজয়ী হন। 

স্কুলটির বাংলা বিভাগ আয়োজিত বিজয় দিবসের সমাবেশে তাদের পুরস্কৃত করা হয়।

দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীরা গানের সঙ্গে ‘স্বাধীনতার সুখ’ কবিতা আবৃত্তি করে উদযাপনে যোগ দেয়। সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধসহ বাংলাদেশের ইতিহাস তুলে ধরে ‘হৃদয় আমার বাংলাদেশ’ শিরোনামে একটি গীতিনাট্য পরিবেশন করে।

স্কুলটির বাংলা বিভাগের প্রধান ইশরাত জাহান বলেন, ‘এই সমাবেশের মধ্য দিয়ে আমরা আমাদের ইতিহাসের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। পাশাপাশি, আমাদের শিক্ষার্থীদের মাঝে দেশের প্রতি দায়িত্ব ও কর্তব্যবোধ জাগিয়ে তুলতে চাই।’

আইএসডি’র পরিচালক স্টিভ ক্যালান্ড-স্কোবল বলেন, ‘এর মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা স্কুলের সবার সামনে নিজেদের সংস্কৃতি ও মূল্যবোধ তুলে ধরার সুযোগ পেয়েছে।’

সমাবেশে স্কুলটির প্রাইমারি বিভাগের প্রিন্সিপাল ডেভিড লংওর্থ ও সেকেন্ডারি বিভাগের প্রিন্সিপাল ক্রিস বয়েলও বক্তব্য রাখেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা