× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিভাগীয় পর্যায়ে অ্যাথলেটিকসে চাকতি নিক্ষেপে রানার আপ সাভার ল্যাবরেটরি কলেজ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৩ ১১:৫৪ এএম

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩ ১৮:২৫ পিএম

অতিথিদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করছেন জান্নাতুন নাহার। প্রবা ফটো

অতিথিদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করছেন জান্নাতুন নাহার। প্রবা ফটো

বিভাগীয় পর্যায়ে অ্যাথলেটিকসে চাকতি নিক্ষেপে রানার আপ হয়েছেন সাভার ল্যাবরেটরি কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জান্নাতুন নাহার। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ঢাকা শিক্ষা বোর্ড আয়োজিত ‘ঢাকা বিভাগীয়’ চূড়ান্ত পর্যায়ে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতায় রানারআপ হন তিনি।

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ মাঠে অনুষ্ঠিত বিভাগীয় পর্যায়ে অ্যাথলেটিকসে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন ঢাকা শিক্ষা বোর্ড সচিব প্রফেসর আজাদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ ও শিক্ষা বোর্ড অ্যাকাউন্টস ডি ডি কাজী নূরে আলম সিদ্দিকী।

এ আয়োজনে ঢাকা, ফরিদপুর, ঢাকা মহানগরী, কিশোরগঞ্জ জোনের প্রথম ও রানার আপ শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

অ্যাথলেটিকস ইভেন্টের চাকতি নিক্ষেপে গতবারের মতো এবারও প্রথম রানার আপ হয়েছেন সাভার ল্যাবরেটরি কলেজের বিজ্ঞান বিভাগের জান্নাতুন নাহার।

বিভাগীয় পর্যায়ে অ্যাথলেটিকস বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও রেসিডেনসিয়াল মডেল কলেজের সহকারী অধ্যাপক ফারুক হোসেন অনুষ্ঠান সঞ্চালনা করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা