× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিআইইউতে প্রথম ধাপের ভর্তি পরীক্ষা সম্পূর্ণ

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৩ ০১:১২ এএম

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩ ০১:১৫ এএম

পরিক্ষার হলে প্রথম ধাপের ভর্তি পরিক্ষা দিচ্ছে ভর্তি প্রত্যাশীরা। ছবি : সংগৃহীত

পরিক্ষার হলে প্রথম ধাপের ভর্তি পরিক্ষা দিচ্ছে ভর্তি প্রত্যাশীরা। ছবি : সংগৃহীত

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউতে) প্রথম ধাপের ভর্তি পরীক্ষায় সম্পন্ন হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) সিআইইউতে ২০২৪ সালের শীতকালীন সেমিস্টারের ভর্তি পরীক্ষা নেওয়া হয়। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী বলেন, ‘পরীক্ষা পদ্ধতি ঠিক না থাকলে উচ্চশিক্ষায় অনেক মেধাবী শিক্ষার্থী শুরুতেই ঝরে যাবে। তাই আমরা যুগোপযোগী প্রশ্নপত্র প্রণয়নের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মেধা যাচাইয়ে বদ্ধপরিকর।’

উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ করতে সন্তানের সঙ্গে গতকাল শনিবার  সিআইইউ ক্যাম্পাসে এসেছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মাহফুজুল হক নামের একজন অভিভাবক। তিনি বলেন, মেয়ের পছন্দ আইন নিয়ে পড়বে। আমিও আর বাধা দিইনি। ভালো মানের একটি প্রতিষ্ঠান থেকে যদি ডিগ্রিটা অর্জন করতে পারে তাতেই আমি খুশি। সিআইইউর পরিবেশ দেখে ভালো লেগেছে।

পরীক্ষার হল পরিদর্শনে উপস্থিত ছিলেন চার স্কুলের ডিন-অধ্যাপক ড. সৈয়দ মনজুর কাদের, ড. শাহ আহমেদ, ড. রুবেল সেনগুপ্ত এবং নাজনীন আকতার, সিআইইউর পরীক্ষা নিয়ন্ত্রক সরকার কামরুল মামুন, রেজিস্ট্রার আনজুমান বানু লিমা প্রমুখ। 

বর্তমানে সিআইইউতে এমবিএ, বিবিএ, এমএ, বিএ ইন ইংলিশ, বিএসসি ইন সিএসই, ট্রিপলই, ইটিই, এলএলএম এবং এলএলবি প্রোগ্রাম চালু রয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা