× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাঝপথে অচল শাটল ট্রেন, বিপাকে শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৩ ১৭:০৬ পিএম

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩ ১৭:১৯ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের বহনকারী শাটল ট্রেনের ইঞ্জিন মাঝপথে অচল হয়ে  যায়। প্রবা ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের বহনকারী শাটল ট্রেনের ইঞ্জিন মাঝপথে অচল হয়ে যায়। প্রবা ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের বহনকারী শাটল ট্রেনের ইঞ্জিন মাঝপথে বিকল হওয়ায় বিপাকে পড়েছেন হাজারও শিক্ষার্থী।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ষোলশহর থেকে ৯ টা ৪৫ মিনিটে ছেড়ে যাওয়া বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন চৌধুরীহাটের স্টেশনের কাছাকাছি পৌঁছলে বিকল হয়। তখন অনেকে শিক্ষার্থী সড়ক পথে ক্যাম্পাসে পৌঁছান। অটোরিকশাসহ বিভিন্ন বাহনে করে পৌঁছাতে তাদের বাড়তি সময় ও টাকা গুনতে হয়।

ভোগান্তির বিষয়ে ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্সের মাস্টার্সের শিক্ষার্থী তৌফিক আহমেদ বলেন, অনেক শিক্ষার্থীর পরীক্ষা ছিল। দ্বিগুণ ভাড়া দিয়েও গাড়ি পাওয়া যাচ্ছিল না। ট্রেন ছাড়ার আগে এসব বিষয় চেক করা উচিত। এটা দায়িত্বহীনতার পরিচয়। যখন শাটল ট্রেন যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যাবে তখন পরীক্ষা বা প্রয়োজনীয় কিছু থাকলে সেগুলো ম্যানেজ করা নিয়ে ভার্সিটি কতৃপক্ষের একটা সিদ্ধান্তে আসা প্রয়োজন।

যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ফরমান উল্লাহ শাকিল বলেন, ৯টা ৪৫ মিনিটের ট্রেনটি যাত্রা শুরু থেকে ধীরে ধীরে যাচ্ছিল। হঠাৎ চৌধুরী হাট স্টেশনের আগে গিয়ে থেমে যায়। কিছুক্ষণ পর জানতে পারলাম ট্রেন যাবে না। এরপর আমরা ট্রেন থেকে নেমে ধানের ক্ষেতের মাঝখান দিয়ে হেঁটে গ্রামের পথ দিয়ে রাস্তায় গেলাম। সেখানে এসে সিএনজি অটোরিকশার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে। 

পরীক্ষার বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) চৌধুরী আমীর মোহাম্মদ মুছা বলেন, কোনো বিভাগের পরীক্ষা স্থগিত হওয়ার বিষয়ে আমাদের কাছে নোটিস আসেনি। সময় একটু পিছিয়ে দিয়ে সবাই পরীক্ষা নিয়ে নিয়েছেন।

এই বিষয়ে চবি প্রক্টর ড. নূরুল আজিম শিকদার বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে ট্রেনটি প্রায় ঘণ্টাখানেক সেখানে আটকে ছিল। ফলে কয়েকটি ট্রেনের শিডিউল বিপর্যয় হয়। পরে শিক্ষার্থীদের নিয়ে ট্রেনটি ক্যাম্পাসে পৌঁছায়। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা