× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাবির শামসুন নাহার হলের মেধাবী শিক্ষার্থীদেরকে স্বর্ণপদক ও বৃত্তি প্রদান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩ ২১:৩৬ পিএম

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩ ২১:৩৭ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় শামসুন নাহার হলের মেধাবী শিক্ষার্থীদেরকে শামসুন নাহার মাহমুদ ফাউন্ডেশন কর্তৃক স্বর্ণপদক ও মেধা বৃত্তি এবং শিক্ষা সহায়তা বৃত্তি প্রদান করা হয়েছে। রবিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল শিক্ষার্থীদের হাতে এ পুরস্কার তুলে দেন।

হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. লাফিফা জামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ। 

অনুষ্ঠানে শামসুন নাহার মাহমুদ ফাউন্ডেশনের পক্ষে বক্তৃতা প্রদান করেন হলের সাবেক প্রাধ্যক্ষ অধ্যাপক সাজেদা বানু। স্বাগত বক্তব্য রাখেন হলের খণ্ডকালীন আবাসিক শিক্ষক ড. ফারজানা আহমেদ। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, ‘লেখনীর মাধ্যমে সমাজ সংস্কার ও সমাজ পরিবর্তনের জন্য এবং পশ্চাৎপদ নারী সমাজকে সামনে এগিয়ে নেওয়ার জন্য শামসুন নাহার মাহমুদ অনন্য ভূমিকা রেখেছেন। স্বর্ণপদক ও বৃত্তি প্রদানের এই আয়োজন হলের শিক্ষার্থীদের সামনের দিকে এগিয়ে যাওয়ার পথে উৎসাহ ও অনুপ্রেরণা যোগাবে। শামসুন নাহার মাহমুদের আদর্শ ধারণ করে নিজেদের বিকশিত ও আলোকিত করে সমাজ ও মানুষের পাশে দাঁড়ানোর জন্য উপাচার্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।’ 

এ বছর ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী ইসমাত জামান ঊর্বশীকে স্বর্ণপদক প্রদান করা হয়। ২০১৫-১৬, ২০১৬-১৭ ও ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ৩০ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি এবং ১৪ জনকে সাধারণ বৃত্তি প্রদান করা হয়। এ ছাড়া ৬ জন বিশিষ্ট দানশীল ব্যক্তির সহযোগিতায় ৮ জন অস্বচ্ছল ও মেধাবী ছাত্রীকে শিক্ষা সহায়তা বৃত্তি প্রদান করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা