× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেখ হাসিনার হাত ধরেই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে : ঢাবি ভিসি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩ ১৯:৫২ পিএম

আপডেট : ৩০ নভেম্বর ২০২৩ ১৯:৫৩ পিএম

বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। প্রবা ফটো

বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। প্রবা ফটো

১৯৭৫ সালের পর গণতন্ত্র ও উন্নয়নে যে বাধা আসে তা অতিক্রম করে বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই এদেশে পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠিত ও সুদৃঢ় হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ‘গণতন্ত্র, উন্নয়ন ও নির্বাচন: বাংলাদেশ পরিপ্রেক্ষিত’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ক্যাম্পেইন এডভোকেসী প্রোগ্রামের ব্যবস্থাপনায় সেমিনার আয়োজিত হয়।

মাকসুদ কামাল বলেন, পাকিস্তানের ২৩ বছরের শাসনামলে আমাদের গণতন্ত্র ও নির্বাচনের মৃত্যু হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান স্বাধীনতা অর্জনের মাধ্যমে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর সামরিক স্বৈরশাসক ও স্বাধীনতাবিরোধীদের ক্ষমতায় বসার কারণে এদেশের গণতন্ত্র ও উন্নয়নের ধারা পুনরায় বাধাগ্রস্ত হয়। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই এদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত ও সুদৃঢ় হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মেসি অনুষদের ডিন এবং ঢাবি নীল দলের আহ্বায়ক অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছারের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুর রহিম।

প্রবন্ধের উপর আলোচনায় অংশ নেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আব্দুল মঈন, ঢাকা বিশ্ববিদ্যালয় টেলিভিশন, ফিল্ম এন্ড ফটোগ্রাফি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূঁইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নিজামুল হক ভূইয়া ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদা। 

মাকসুদ কামাল বলেন, গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মাধ্যমে প্রধানমন্ত্রী আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে এদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। বিদেশি পরাশক্তিসহ দেশবিরোধীদের সকল অপচেষ্টা প্রতিহত করে উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করার জন্য সকলের প্রতি তিনি আহ্বান জানান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা