× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হো চি মিনের ঘটনায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৩ ২০:৩৯ পিএম

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উইমেন্স ক্যারিয়ার কার্নিভ্যালে অধিকারকর্মী হো চি মিন ইসলাম বক্তব্য দিতে না পারার ঘটনার ব্যাখ্যা চেয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। ব্যাখ্যা দিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তিনদিন সময় দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (২৮ নভেম্বর) ইউজিসি সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, হো চি মিনের সঙ্গে যে ঘটনা ঘটেছে তা দুঃখজনক। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে আমরা এ বিষয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কাছে ব্যাখ্যা চেয়েছি। 

ইউজিসি জানিয়েছে, গত রবিবার ব্যাখ্যা চেয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়কে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে স্বাক্ষর করেছেন ইউজিসি পরিচালক মো. ওমর ফারুখ। 

ওই চিঠিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় মুক্তচিন্তা ও মুক্তবুদ্ধিচর্চার সূতিকাগার। এরূপ চর্চা ও বিশ্ববিদ্যালয় একে অপরের পরিপূরক। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এরূপ আচরণ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০, মুক্তচিন্তার বিকাশ, মুক্তিযুদ্ধের চেতনা, বাংলাদেশের সংবিধান এবং সর্বোপরি বিশ্ববিদ্যালয় ধারণার পরিপন্থী।

আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের বক্তব্য আগামী ৩ কর্মদিবসের মধ্য পাঠানোর অনুরোধ করা হলো।  

এর আগে গত শুক্রবার আই সোশ্যাল আয়োজিত অনুষ্ঠানের অতিথি ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সেবিকা ও ট্রান্সজেন্ডার নারী হো চি মিন। তবে অনুষ্ঠানে যোগ দেওয়া হয়নি হোচিমিন ইসলামের।

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ওই অনুষ্ঠানে হো চি মিনের সেশনটি বাতিল হয়ে যায়। বিষয়টি নিয়ে নিজের ফেসবুকে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন হো চি মিন। আর এর পরেই সামাজিক যোগাযোগমাধ্যমে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে সমালোচনার ঝড় ওঠে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা