× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অস্ট্রেলিয়ার চার্লস স্টার্টের সঙ্গে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক সই

কূটনৈতিক প্রতিবেদক

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩ ১৯:৪৭ পিএম

অস্ট্রেলিয়ার চার্লস স্টার্টের সঙ্গে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক সই।

অস্ট্রেলিয়ার চার্লস স্টার্টের সঙ্গে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক সই।

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের চার্লস স্টার্ট বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মধ্যে এক সমঝোতা স্মারক সই হয়েছে। 

বুধবার (১৫ নভেম্বর) ক্যানবেরার বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে সমঝোতাটি সই হয়। এতে এ দুটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে উচ্চতর শিক্ষা ও গবেষণার ক্ষেত্র প্রসারিত হয়েছে বলে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সমঝোতা স্মারকের আওতায় বাংলাদেশি ছাত্র-ছাত্রীদের উভয় বিশ্ববিদ্যালয় যৌথভাবে শিক্ষা ও গবেষণা বিষয়ে ডিগ্রী অর্জন করতে পারবে। সম্পাদিত কর্মসূচি ও ডিগ্রি উভয় বিশ্ববিদ্যালয় স্বীকৃতি প্রদান করবে। এতে বাংলাদেশি শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণার মান বৃদ্ধি পাবে। 

এছাড়া আগামী অস্ট্রেলিয়ার চার্লস স্টার্ট বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতার ক্ষেত্র আরও প্রসারিত হবে বলে আশা করছে দূতাবাস।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা