× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাইগ্রেশন করে চলে যাওয়া শিক্ষার্থীদের টাকা ফেরত দেবে কুবি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৩ ১৮:৩৩ পিএম

আপডেট : ০৯ নভেম্বর ২০২৩ ১৯:৩৬ পিএম

 কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি হওয়ার পর গুচ্ছভুক্ত অন্য বিশ্ববিদ্যালয়ে চলে যাওয়া শিক্ষার্থীদের শতভাগ টাকা ফেরত দেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈন বিষয়টি নিশ্চিত করেছেন। 

উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈন বলেন, ‘সোমবার (৬ নভেম্বর) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের একটি মিটিং ছিল। সেখানে সংখ্যাগরিষ্ঠ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা মাইগ্রেশন করে অন্য বিশ্ববিদ্যালয়ে চলে যাওয়া শিক্ষার্থীদের ভর্তি হওয়ার সময় দেওয়া টাকা ফেরত দেওয়ার পক্ষে মত প্রকাশ করেন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে আমি এ বিষয়ে একমত পোষণ করেছি।’

তিনি আরও বলেন, ‘অর্থ ফেরতের ব্যাপারে আলোচনা হলেও গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোকে কেন্দ্রীয়ভাবে কোনো নির্দেশনা দেওয়া হয়নি কত শতাংশ অর্থ শিক্ষার্থীদের দেওয়া হবে। আমরা শতভাগ টাকা শিক্ষার্থীদের দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা