× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নজরুল বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে চার দিনের নাট্যোৎসব

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৩ ১৯:৪৪ পিএম

আপডেট : ০৮ নভেম্বর ২০২৩ ১৯:৪৯ পিএম

নজরুল বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে চার দিনের নাট্যোৎসব

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বুধবার (৮ নভেম্বর) থেকে চার দিনব্যাপী নাট্যোৎসব শুরু হয়েছে। নাট্যকলা ও পরিবেশনাবিদ্যা বিভাগের আয়োজনে এই নাট্যোৎসব চলবে ১১ নভেম্বর পর্যন্ত।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় নাট্যোৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক সৌমিত্র শেখর। বিভাগের জিয়া হায়দার থিয়েটার ল্যাবে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৭টায় একটি করে নাটক মঞ্চস্থ হবে। 

উদ্বোধনী দিনে মঞ্চস্থ হয় মাসরুল আহমেদের নির্দেশনায় টাঙ্গাইলের ঐতিহ্যবাহী সং যাত্রার নবরুপায়ন ‘রং ঢং সং’।

এ ছাড়া দ্বিতীয় দিন মো.সালাহ উদ্দিন আনানের নির্দেশনায় রিশ স্মোলেনের রচনা এবং রুবাইয়াৎ আহমেদের অনুবাদ নাটক ‘শূন্যতায় কোনো রহস্য থাকে না’, তৃতীয় দিন হুমায়রা আক্তারের নির্দেশনায় পাওলো কোয়েলহোর উপন্যাস অবলম্বনে নাটক ‘দ্যা আলকেমিস্ট’ এবং শেষ দিনে মোহাইমিন দ্বীপুর অনুবাদ ও নির্দেশনায় ইউজিন আইওনেস্কোর রচিত ‘দ্যা চেয়ার’ নাটকটি মঞ্চস্থ হবে।

নির্দেশনা ও ডিজাইন শাখার স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীদের সমন্বয়ে পরীক্ষার অংশ হিসেবে নাট্য প্রযোজনাগুলোর নির্দেশনা দেওয়া হচ্ছে। কোর্সটি তত্ত্বাবধান করছেন বিভাগটির সহকারী অধ্যাপক মো. মাজহারুল হোসেন তোকদার। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা