প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৩ ১৯:০৭ পিএম
ঢাবির নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
শনিবার (৪ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি কার্যালয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান।
এ সময় উপস্থিত ছিলেন এমআইইউর রেজিস্ট্রার ড. মো. মোয়াজ্জম হোসেন।
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য ঢাবির নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালকে অভিনন্দন জানান এবং তার সফলতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমৃদ্ধি কামনা করেন।
অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালও এমআইইউর সাবেক সিন্ডিকেট সদস্য হিসেবে ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খানকে ধন্যবাদ জানিয়ে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির খোঁজ-খবর নেন। একই সঙ্গে তিনি মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন এবং যেকোনো প্রয়োজনে তার সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান।