× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চবির পাহাড় থেকে সাবেক নিরাপত্তা কর্মীর লাশ উদ্ধার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৩ ১৯:০১ পিএম

আপডেট : ০৭ নভেম্বর ২০২৩ ২১:২৫ পিএম

চবির পাহাড় থেকে সাবেক নিরাপত্তা কর্মীর লাশ উদ্ধার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইঞ্জিনিয়ারিং অনুষদের পেছনের পাহাড় থেকে বিশ্ববিদ্যালয়ের সাবেক এক নিরাপত্তা কর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার (৭ নভেম্বর) বিকাল চারটার দিকে লাশটি উদ্ধার করা হয়। প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নাজেমুল আলম মুরাদ।

তিনি বলেন, গতকাল বিকালে তার বাড়ি যাওয়ার কথা ছিল। কিন্তু আসরের নামাজ পড়তে গিয়ে আর ফিরে আসেননি। আজ বেলা তিনটার দিকে আইসিটির একজন কর্মচারী লাশটি দেখতে পেলে আমরা পুলিশ নিয়ে ঘটনাস্থলে যাই। পুলিশ লাশটি নিয়ে গেছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ জয়নুল আবেদীন বলেন, মনির আহমেদ নামক ব্যক্তিকে আমরা মৃত অবস্থায় ইঞ্জিয়ারিং অনুষদের পেছন থেকে উদ্ধার করেছি। প্রাথমিক তদন্তে আমরা তেমন কিছু পায়নি। তবে ধরণা করা হচ্ছে, স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য আমরা তাকে হাটহাজারী থানাতে পাঠিয়ে দিয়েছি।

মৃত মনির আহমেদর বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার জলদি ইউনিয়নে। তিনি গত দুই বছর আগে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মী পদ থেকে অবসরে যান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা