প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩ ২১:১২ পিএম
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) খন্দকার ফরহাদ হোসেন। প্রবা ফটো
জিপিএইচ ইন্টারন্যাশনাল স্কুলে অধ্যক্ষ হিসেবে যোগদান করলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) খন্দকার ফরহাদ হোসেন। রবিবার (৫ নভেম্বর) সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন তিনি।
জিপিএইচ কর্তৃক প্রতিষ্ঠিত ‘জিপিএইচ ইন্টারন্যাশনাল স্কুল’ মুন্সীগঞ্জের মধ্যে একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ও একমাত্র ইংলিশ মিডিয়াম স্কুল।
কর্মজীবনে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) খন্দকার ফরহাদ হোসেন সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি মুন্সীগঞ্জে অবস্থিত প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ। কুমিল্লা ক্যান্টনমেন্টে অবস্থিত ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি ক্যাডেট কলেজ পরিচালনা পর্ষদের সদস্য ও সকল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এবং ইংলিশ মিডিয়াম স্কুলের সভাপতির দায়িত্ব পালন করেছেন।
খন্দকার ফরহাদ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।