× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংঘর্ষের পর ড্যাফোডিলে ছুটি ঘোষণা, হল ছাড়ছেন শিক্ষার্থীরা

সাভার (ঢাকা) প্রতিবেদক

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩ ১১:২৫ এএম

আপডেট : ০৬ নভেম্বর ২০২৩ ১৪:৫৬ পিএম

সংঘর্ষে  আহত ড্যাফোডিলের এক শিক্ষার্থীকে চিকিৎসাকেন্দ্রে নেওয়ার সময়। প্রবা ফটো

সংঘর্ষে আহত ড্যাফোডিলের এক শিক্ষার্থীকে চিকিৎসাকেন্দ্রে নেওয়ার সময়। প্রবা ফটো

সাভারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি এখনও থমথমে। এদিকে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয় চিন্তা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ১০ দিনের ছুটি ঘোষণা করেছে। একই সঙ্গে যত দ্রুত সম্ভব হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন শিক্ষার্থীরা।

রবিবার (৫ নভেম্বর) রাতে আশুলিয়ার চানগাঁওয়ে ইউনিভার্সিটি ও এলাকাবাসীর মধ্যে সংঘর্ষের পর সোমবার (৬ নভেম্বর) সকালে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ সময় শিক্ষার্থীদের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আবাসিক হল ছেড়ে যেতে দেখা গেছে।

ড্যাফোডিল ইউনিভার্সিটির বিবিএ বিভাগের শিক্ষার্থী রবিউল বলেন, গতকাল রাতে এলাকাবাসী আমাদের শিক্ষার্থীদের ওপর হামলা করেছে। আমাদের আবাসিক হলে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। এ কারণে আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তার শঙ্কা দেখা দিয়েছে। এটা চিন্তা করেই কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করেছে। আজ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত ক্যাম্পাস বন্ধ থাকবে। গতকাল রাতেই যত দ্রুত সম্ভব আমাদের ক্যাম্পাস ছাড়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। আমরা শিক্ষার্থীরা ভোর থেকেই বাড়ি রওনা হয়েছি।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা আনোয়ার হাবিব কাজল জানান, গতকাল যেভাবে হামলা চালিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে ভাঙচুর করা হয়েছে এটা নজিরবিহীন। আমরা ইতোমধ্যে শিক্ষার্থীদের বাসায় বা নিরাপদে থেকে অনলাইন ক্লাস করতে নির্দেশ দিয়েছি। ৬ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়েছে।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ফরহাদ বিন করিম জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক। ক্যাম্পাস বন্ধ ঘোষণার কথা শুনেছি। তার পরও নিরাপত্তা নিশ্চিতে আমরা এলাকায় অবস্থান করছি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা