× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাবিতে আন্তর্জাতিক চারুকলা সম্মেলন অনুষ্ঠিত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩ ১৮:৩১ পিএম

ঢাবিতে আন্তর্জাতিক চারুকলা সম্মেলন অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) গ্রাফিক ডিজাইন বিভাগের উদ্যোগে ‘ফাইন আর্ট’ শীর্ষক দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ নভেম্বর) চারুকলা অনুষদের ওসমান জামাল অডিটোরিয়ামে এটি অনুষ্ঠিত হয়। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে এই সম্মেলন উদ্বোধন করেন।

গ্রাফিক ডিজাইন বিভাগের চেয়ারপার্সন ড. ভদ্রেশু রীটা অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন। উদ্বোধনী অনুষ্ঠানে মালয়েশিয়ার ইউনিভার্সিটি টেকনোলজি মারার রেক্টর অধ্যাপক ড. নূর হিশাম ইব্রাহিম, ইন্দোনেশিয়ান কালচারাল আর্ট ইনস্টিটিউট অব বান্দুংয়ের ডেপুটি রেক্টর অধ্যাপক ড. সুপ্রিয়তনা, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী ও ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। 

উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল শিল্পকলার মাধ্যমে আমাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক মূল্যবোধ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে উপস্থাপনের জন্য শিল্পীদের প্রতি আহ্বান জানান। 

তিনি বলেন, সৃজনশীল শিল্পের মাধ্যমে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় শিল্পীদের ভূমিকা রাখতে হবে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা