× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অবরোধে জবির ক্লাস-পরীক্ষার নেওয়ার ঘোষণা, চলবে বাস

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৩ ২২:৫৬ পিএম

আপডেট : ৩০ অক্টোবর ২০২৩ ২২:৫৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

সারা দেশে বিএনপি-জামায়াতের ডাকা সর্বাত্মক অবরোধ কর্মসূচিতেও স্বাভাবিক নিয়মেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবিতে) চলবে ক্লাস-পরীক্ষা। যথারীতি চলবে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের বহনকারী বাস। 

সোমবার (৩০ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. জহুরুল ইসলাম এবং পরিবহন প্রশাসক ড. সিদ্ধার্থ ভৌমিক এ তথ্য নিশ্চিত করেছেন।

পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. জহুরুল ইসলাম বলেন, ‘ক্লাস-পরীক্ষা নিয়মানুযায়ী চলবে। এটা আমরা আগে থেকেই নোটিশ দিয়েছি। একটি বিভাগের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। সেটারও নতুন তারিখ দিয়ে দেওয়া হয়েছে।’ 

তিনি বলেন, ‘হরতাল হলে তখন বন্ধের বিষয়টি বিবেচনা করা যেতো। বিশ্ববিদ্যালয়ে মাত্র ৩৮টা বিভাগ। তাই পরীক্ষা বন্ধ রাখার কোন প্রয়োজন আছে বলে মনে হয় না।’

বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড. সিদ্ধার্থ ভৌমিক বলেন, ‘অবরোধ কর্মসূচির মধ্যেও যথারীতি শিক্ষক-শিক্ষার্থীদের বাস চলবে। সকল চালকদের এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। সকল রুটে যথা সময়ে বিশ্ববিদ্যালয়ের বাস চলবে। দুপুরে সার্কেল বাসও যথাসময়ে চলবে। দূর থেকে আসা বাস চালকদের অবস্থা বুঝে গাড়ি চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে।’

গতকাল রবিবার সকাল-সন্ধ্যা হরতালের পর বিএনপি মঙ্গলবার থেকে তিনদিনের অবরোধ কর্মসূচি দিয়েছে। ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত সারাদেশে সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা