× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সেনাবাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সভা অনুষ্ঠিত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩ ২২:০৬ পিএম

আপডেট : ২৯ অক্টোবর ২০২৩ ২২:৩২ পিএম

রবিবার সেনাবাহিনী পরিচালিত ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এবং ইংরেজি মাধ্যম স্কুল ও কলেজের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সভা অনুষ্ঠিত হয়। ছবি : আইএসপিআর

রবিবার সেনাবাহিনী পরিচালিত ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এবং ইংরেজি মাধ্যম স্কুল ও কলেজের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সভা অনুষ্ঠিত হয়। ছবি : আইএসপিআর

বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এবং ইংরেজি মাধ্যম স্কুল ও কলেজের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ অক্টোবর) আদমজী ক্যান্টনমেন্ট কলেজে সভাটি অনুষ্ঠিত হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সভায় প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান। তিনি বলেন, ’সেনাবাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে নিরাপদ, সুশৃঙ্খল ও সুপরিকল্পিত পরিবেশে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা হয়। ফলে শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় অনুকরণীয় মাত্রা যোগ করেছে এবং সর্বক্ষেত্রে আধুনিক ও যুগোপযুগী মডেল হিসেবে স্বীকৃত হয়েছে, যা অত্যন্ত গর্বের বিষয়।’ তিনি প্রতিটি শিক্ষার্থীকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করে দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য সকল অধ্যক্ষকে নির্দেশনা দেন।

সভায় শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ পরিচালনার নীতিনির্ধারণী বিষয়ে আলোচনা হয়। এ ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থাপিত বিষয়সমূহ বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

প্রধান অতিথি জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩-এ বিভিন্ন ক্যাটাগরিতে জাতীয় পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠান প্রধানদের সম্মাননা স্মারক প্রদান করেন। সভায় সামরিক ও অসামরিক কর্মকর্তারা এবং বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষরা উপস্থিত ছিলেন। 

বর্তমানে সেনাবাহিনীর ৪২টি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এবং ২০টি ইংরেজি মাধ্যম স্কুল ও কলেজ পরিচালিত হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা